গ্রেটওয়াল মোটরসের পুরস্কার পেল এইচ অটোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের সাংহাইতে সম্প্রতি গ্রেটওয়াল মোটরসের বার্ষিক আন্তর্জাতিক ডিলার সম্মেলনে কোম্পানির পরিবেশকদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।বাংলাদেশে গ্রেটওয়াল মোটরসের একমাত্র পরিবেশক এইস অটোস (প্রা.) লিমিটেড ‘সেরা বিক্রয় ব্যবস্থাপক ২০১২’ ও ‘বিক্রয়-পরবর্তী সেবা উন্নয়ন ২০১২’ শীর্ষক দুটি সম্মাননা পুরস্কার লাভ করে। এই অটোসের প্রধান নির্বাহী কর্মকর্তা আজহারুল ইসলাম ও নির্বাহী পরিচালক আরিফুল আজিম পদক দুটি গ্রহণ করেন।ফোর্বস মাগাজিনের সম্প্রতি প্রকাশিত ‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শীর্ষ ৫০টি কোম্পানি ২০১২’ তালিকায় ৭০০ কোটি মার্কিন ডলারের বাজারমূল্য নিয়ে গ্রেটওয়াল চতুর্থ স্থানে রয়েছে। গ্রেটওয়াল মোটরস ২০১২ সালে ইউরোপে প্রথমবারের মতো কারখানা উদ্বোধন করে। বিজ্ঞপ্তি।