গ্রেটওয়াল মোটরসের সেবা কার্যক্রম চলছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশব্যাপী গ্রেটওয়াল মোটরসের দ্বিতীয় সার্ভিস ক্যাম্পেইন গত রোববার শুরু হয়েছে, যা কাল বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এ কার্যক্রমের আওতায় বিনা মূল্যে সেবা প্রদানের পাশাপাশি ক্রেতাদের বিভিন্ন উপহারও দেওয়া হচ্ছে।বাংলাদেশে চীনভিত্তিক গ্রেটওয়াল মোটরসের একমাত্র পরিবেশক হলো এইস অটোস। এই সার্ভিস ক্যাম্পেইন পরিচালনার জন্য চীন থেকে গ্রেটওয়াল মোটরসের একদল দক্ষ প্রকৌশলীকে আমন্ত্রণ জানানো হয়েছে।বর্তমানে বিশ্বের ১১৫টি দেশে গ্রেটওয়াল মোটরসের কার্যক্রম রয়েছে। বিজ্ঞপ্তি।