গ্রেটওয়াল মোটরসের সেবা কার্যক্রম সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেটওয়াল মোটরস সম্প্রতি দেশব্যাপী তৃতীয় সেবা কার্যক্রম পরিচালনা করেছে।এই কার্যক্রম চলাকালে বিনা মূল্যে গ্রেটওয়াল ব্র্যান্ডের গাড়ির চেকআপের পাশাপাশি খুচরা যন্ত্রাংশের ওপর মূল্যছাড় দেওয়া হয়। গ্রেটওয়াল মোটরস ও এ দেশে তাদের পরিবেশক এইস অটোস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।এতে আরও জানানো হয়, সেবা কার্যক্রমের আওতায় গ্রেটওয়াল গাড়ি ব্যবহারকারীদের মধ্যে উপহারসামগ্রীও বিতরণ করা হয়েছে। গ্রেটওয়াল মোটরস হচ্ছে চীনের একটি গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান।