গ্লোবাল ইনস্যুরেন্সের পর্ষদ সভা ১৮ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি গ্লোবাল ইনস্যুরেন্সের পরিচালনা পর্ষদের সভা ১৮ মার্চ অনুষ্ঠিত হবে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্তি আইন অনুযায়ী গ্লোবাল ইনস্যুরেন্সের পর্ষদ সভা ১৮ মার্চ বিকেল চারটায় অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্য বিষয়ের সঙ্গে গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে সভায় গত অর্থবছরের লভ্যাংশ ঘোষণা হতে পারে।