গ্লোবাল কমিউনিটি ডে পালন করবে সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে সিটির স্বেচ্ছাসেবীরা প্রতিষ্ঠানটির পঞ্চম বার্ষিক ‘গ্লোবাল কমিউনিটি ডে’ বা বিশ্বব্যাপী কমিউনিটি দিবস পালন করবেন ২৩ অক্টোবর শনিবার।‘আগামী প্রজন্মের ছাত্রীদের ক্ষমতায়ন’ স্লোগানে উদ্বুদ্ধ হয়ে সিটিব্যাংক এনএ, বাংলাদেশ ‘কালামপুর আমাতুন্নেসা বালিকা উচ্চবিদ্যালয়’-এর শিক্ষার্থীদের সঙ্গে ধামরাইয়ে এই বছরের বিশ্ব কমিউনিটি দিবস উদ্যাপন করবে।এদিন সিটি বাংলাদেশের কর্মকর্তারা স্কুলটির শিক্ষার্থী ও শিক্ষকদের ‘ইভ টিজিং’-এর মতো সামাজিক সমস্যাগুলো সম্পর্কে আলোচনা করবেন। বিজ্ঞপ্তি।