গ্লোবাল ট্রেড সার্ভিসের ওপর ইবিএলের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ‘গ্লোবাল ট্রেড সার্ভিস অ্যান্ড চ্যালেঞ্জেস ইন বাংলাদেশ’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করে।কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী প্রধান অতিথি ও আইসিসি বাংলাদেশের (ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স) সহসভাপতি লতিফুর রহমান বিশেষ অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন। কর্মশালায় অন্যান্যের মধ্যে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. মোখলেসুর রহমান বক্তব্য দেন।পরে ইবিএসএলের (আয়ারল্যান্ডের) ফার্স্ট ডিরেক্টর ও ব্যাংকিং টেকনিক ও প্র্যাকটিস-সংক্রান্ত আইসিসি কমিশনের (আইসিসি প্যারিস) সদস্য ভিনসেন্ট ওব্রেইন ‘আইসিসি রুলস অ্যান্ড গ্লোবাল প্র্যাকটিস’ এবং বিআইবিএমের পরিচালক শাহ মো. আহসান হাবিব ‘রেগুলেশন্স অ্যান্ড চ্যালেঞ্জেস ইন বাংলাদেশ’ শীর্ষক দুটি সেশন পরিচালনা করেন।অনুষ্ঠানের শেষ দিকে একটি ইন্টারেকটিভ সেশনের আয়োজন করা হয়। বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট ব্যবসা প্রতিষ্ঠানের ২৫০ জন প্রতিনিধি এ কর্মশালায় অংশ নেন। বিজ্ঞপ্তি।