গ্লোবাল বেভারেজ উৎপাদন ক্ষমতা বাড়াতে যাচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যালায়েন্স হোল্ডিংসের অঙ্গপ্রতিষ্ঠান গ্লোবাল বেভারেজ কোম্পানি চলতি বছরের শেষের দিকে উৎপাদন ক্ষমতা বাড়াবে।নতুন উৎপাদন ক্ষমতায় প্রতি ঘণ্টায় ১৮ হাজার বোতল প্রস্তুতকরণের মাধ্যমে বাজারের চাহিদা মেটানোর কাজটি সহজ হবে বলে কোম্পানি আশাবাদী।ভার্জিন কোমল পানীয়ের ২৫০ এমএল সাইজের স্লিম ক্যান নিয়ে ১৯৯৯ সালে এই কোম্পানির যাত্রা শুরু।কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক ইয়াসের রিজভীর মতে, এই ইন্ডাস্ট্রিতে যারা প্রতিষ্ঠিত তারা সবাই এখন ভালো করছে।এ মুহূর্তে গ্লোবাল বেভারেজের বোতলজাত ও বিক্রয় বিপণন প্রক্রিয়ায় রয়েছে তিনটি আন্তর্জাতিক ব্র্যান্ডের কোমল পানীয়—ভার্জিন ড্রিংকস (যুক্তরাজ্য), শার্ক এনার্জি ড্রিংকস (থাইল্যান্ড) এবং জমজম কোলা (ইরান)। বিজ্ঞপ্তি।