গ্লোব্যাট এখন বাজারে
রহিমআফরোজ দেশের বাজারে আজ রোববার ‘গ্লোব্যাট’ নামের একটি সিলড মেইনটেইন্যান্স ফ্রি অটোমোটিভ ব্যাটারি বাজারজাত করছে। জার্মান প্রযুক্তিতে তৈরি এই ব্যাটারিতে ৩৬ মাসের ওয়ারেন্টি থাকবে।রহিমআফরোজ গ্রুপের পরিচালক মুদাসসির মঈন এবং মুনাওয়ার মঈন গতকাল ঢাকার একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।রহিমআফরোজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গ্লোব্যাট হচ্ছে রহিমআফরোজের একটি গ্লোবাল ব্র্যান্ড, যা বর্তমানে এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ২২টি দেশে রপ্তানি হচ্ছে।মুদাসসির মঈন বলেন, ‘গ্লোব্যাটের মতো একটি বিশ্বমানের ব্র্যান্ড দেশের বাজারে আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই মেইনটেইন্যান্স ফ্রি ও দীর্ঘস্থায়ী ব্যাটারির মাধ্যমে ক্রেতার পূর্ণ সন্তুষ্টি অর্জনই আমাদের লক্ষ্য।’রহিমআফরোজ বাংলাদেশে পাঁচ দশক ধরে উৎকৃষ্ট গ্রাহকসেবা দিচ্ছে। এটি বর্তমানে দক্ষিণ এশিয়ার একটি অন্যতম ব্যাটারি প্রস্তুতকারী প্রতিষ্ঠান। সাভার ও ঈশ্বরদীতে এর দুটি অত্যাধুনিক অটোমোটিভ ব্যাটারি তৈরির কারখানা রয়েছে।