প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) বাংলাদেশের নতুন জেনারেল ম্যানেজার, মায়ব্যান (মিয়ানমার, বাংলাদেশ ও নেপাল) হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন প্রশান্ত পাণ্ডে। এর আগে তিনি গ্ল্যাক্সোস্মিথক্লাইন ইন্ডিয়ায় নিউট্রিশন এবং ডাইজেস্টিভ হেলথ, এক্সপার্ট অ্যান্ড মার্কেটিং এক্সিলেন্স (এনএইচডি) বিভাগের মার্কেটিং প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন। জিএসকে বাংলাদেশের কনজ্যুমার হেলথ কেয়ার বিভাগের জেনারেল ম্যানেজার পদ থেকে জি ভেঙ্কাটরামানি অবসর নেবেন। তাঁর স্থলাভিষিক্ত হবেন প্রশান্ত। বিজ্ঞপ্তি