গ্ল্যাক্সোস্মিথক্লাইনের লভ্যাংশ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্ল্যাক্সোস্মিথক্লাইনের পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ এপ্রিল বেলা ১১টায় চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ৪ মার্চ।ডিএসইর ওয়েবসাইটে আজ রোববার প্রকাশিত সংবাদে বলা হয়, ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২৩.৪২ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য (এনএভি) ১১৮.০৭ টাকা এবং প্রতি শেয়ারে নেট অপারেটিং ক্যাশ ফ্লো ৪৩.০৭ টাকা।