গ্ল্যাক্সোস্মিথক্লাইনের ১০ টাকার শেয়ারে ১৫ টাকা লভ্যাংশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেড ২০১২ সালের শেয়ারধারীদের জন্য প্রতিটি ১০ টাকার শেয়ারের বিপরীতে ১৫ টাকা হারে লভ্যাংশ অনুমোদন করেছে।বন্দর নগর চট্টগ্রামের একটি হোটেলে গত মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির ৪০তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়।সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম আজিজুল হক সভাপতিত্ব করেন। এতে কোম্পানির পরিচালক সরওয়ার আজম খান, গোলাম কুদ্দুস চৌধুরী, রাজিব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।সভায় কোম্পানির ২০১২ সালের বার্ষিক হিসাব অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি।