ঘরে ফেরা কর্মসূচি নিয়ে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিন্নমূল মানুষকে গ্রামে ফেরত পাঠাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ‘ঘরে ফেরা’ কর্মসূচির তহবিল গঠনের জন্য গৃহায়ণ তহবিল ও বাংলাদেশ কৃষি ব্যাংকের মধ্যে দুই কোটি টাকার একটি ঋণ চুক্তি হয়েছে। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স হলে এই চুক্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন গৃহায়ণ তহবিলের সদস্যসচিব ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান ও কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুস সালাম। অনুষ্ঠানে গভর্নর বস্তিতে বসবাসরত মানুষের দুর্বিষহ জীবনচিত্র তুলে ধরে বলেন, ভবিষ্যতে টাকার পরিমাণ বাড়ানো হবে। দেশের কোনো মানুষ যেন গৃহহীন না থাকে, সেই লক্ষ্য নিয়ে এই কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।