ঘরের সাজসজ্জা নিয়ে দুটি প্রদর্শনী শুরু হচ্ছে কাল
ঘরের সাজসজ্জা নিয়ে একসঙ্গে দুটি আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে কাল বৃহস্পতিবার। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত তিন দিনব্যাপী এই দুই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
‘ইন্টেরিয়র-এক্সটেরিয়র ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৬’ এবং ‘বাংলাদেশ লাইটিং এক্সপো-২০১৬’ নামে প্রদর্শনী দুটির আয়োজন করেছে পারটেক্স স্টার গ্রুপ ও সাইফ পাওয়ারটেক। ব্যবস্থাপনায় থাকছে এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন ও এফ টাচ ইভেন্টস। প্রদর্শনীতে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড অংশ নেবে।
ঢাকার একটি হোটেলে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরা হয়। এতে উপস্থিত ছিলেন পারটেক্স স্টার গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপমহাব্যবস্থাপক মো. তারেক আজিজ, সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন, এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনসের পরিচালক টিপু সুলতান ভূঁইয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।