ঘাটাইলে রূপালী ব্যাংকের শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কাজি জহুরুল হক মার্কেটে গত বুধবার রূপালী ব্যাংক লিমিটেডের ৪৯৬তম শাখা উদ্বোধন করা হয়েছে।শাখাটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দিন। ব্যাংকের পরিচালক এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপব্যবস্থাপনা পরিচালক শেখ আহমেদ, মহাব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান খন্দকার, সহকারী মহাব্যবস্থাপক আবুল খায়ের মজুমদার ও শাখাটির ব্যবস্থাপক শামসুল আলম এবং ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান।শামসুল আলম জানান, উদ্বোধনের দিন ৩০০ গ্রাহক এ শাখায় অ্যাকাউন্ট বা হিসাব খোলেন। এতে গ্রাহকদের জন্য অনলাইন ব্যাংকিংয়ের সুযোগ থাকবে।