ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার: সাধারণ সূচক বেড়েছে ৯.২৩ পয়েন্ট
ঈদের ছুটির পর লেনদেনের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার। আজ সাধারণ মূল্যসূচক ৯ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৮০৫ দশমিক ৭১ পয়েন্টে।এদিকে আজ শেয়ারবাজারে লেনদেন হয়েছে এক হাজার ১৩১ কোটি টাকার, যা আগের দিনের চেয়ে ১০৩ কোটি টাকা বেশি।আজ লেনদেন হওয়া ২৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৬৯টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।লেনদেনে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো আফতাব অটোমোবাইলস, লংকাবাংলা ফিন্যান্স, বেক্সিমকো লিমিটেড, বিএসআরএম স্টিল ও তিতাস গ্যাস।আজ সবচেয়ে বেশি দাম বেড়েছে ফাইন ফুডস লিমিটেডের শেয়ারের দাম। এ ছাড়া এমবি ফার্মা, ঢাকা ডায়িং, সিএমসি কামাল ও দেশ গার্মেন্টসের দাম বেড়ে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো— জুট স্পিনার্স, কোহিনূর কেমিক্যাল, মুন্নু জুটেক্স, চতুর্থ আইসিবি মিউচুয়াল ফান্ড ও বিডি অটোকারস।আজ ডিএসইর বাজার মূল্য ৩,০৩,৫৮৪ কোটি টাকা।