ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের দক্ষতা বাড়াবে জিই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের ৪ নম্বর ইউনিটের দক্ষতা ও উৎপাদন ক্ষমতা বাড়াতে কাজ করবে যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিক (জিই)। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বিদ্যুৎকেন্দ্রটিতে গ্যাস টারবাইন সরবরাহ করবে তারা। এ জন্য চীনা প্রতিষ্ঠান গুয়াংডং পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানির সঙ্গে চুক্তি করেছে জিই। গত বুধবার জিইর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ সরকারের প্রায় ১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন ক্ষমতা ২০০ মেগাওয়াট বৃদ্ধি পাবে। একই সঙ্গে কেন্দ্রটির কার্যকারিতা ২০ শতাংশ বৃদ্ধি পাবে।

বিজ্ঞপ্তি