চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০ ফেব্রুয়ারি থেকে
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ২১ ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হচ্ছে ১৯তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ)। তবে মেলার উদ্বোধন হবে ২০ ফেব্রুয়ারি রোববার। উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী ফারুক খান প্রধান অতিথি এবং থাইল্যান্ডের রাষ্ট্রদূত তাসানাওয়াদি মিয়ানচারন ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মেলা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার চেম্বার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে চিটাগাং চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, ঊর্ধ্বতন সহসভাপতি মাহবুবুল আলম, পরিচালকদের মধ্যে মাহফুজুল হক, এস এম মাহবুবুল ইসলাম, ছৈয়দ ছগীর আহমদ, জহিরুল ইসলাম চৌধুরী, অহীদ সিরাজ চৌধুরী, মো. জহুরুল আলম, মোহাম্মদ হাবিবুল হক, মোরশেদ আরিফ চৌধুরী, আরসাদুল আলম ও ওমর ফারুক এবং মেলা আয়োজক কমিটির কো-চেয়ারম্যান আশিক ভূঁইয়া উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় পার্টনার কান্ট্রি হিসেবে থাকবে থাইল্যান্ড। এতে পকিস্তান, কাশ্মির, ইরান, আরব আমিরাত ও কোরিয়ার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ৩৬টি প্যাভিলিয়ন ও ২৬৩টি স্টলে তাদের পণ্য প্রদর্শন করবে।মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।