চট্টগ্রাম ইপিজেডে ইবিএলের ৫০তম শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) বন্দরনগর চট্টগ্রামের গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র-ইপিজেডে তাদের ৫০তম শাখা চালু করেছে। সালেহ কমপ্লেক্সে অবস্থিত সিইপিজেড শাখাটি সর্বাধুনিক ব্যাংকিং সুবিধা দিয়ে সাজানো হয়েছে।গতকাল রোববার ইবিএলের পরিচালক মিয়া মোহাম্মদ আবদুর রহীম ব্যাংকের নতুন এই শাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, উপব্যবস্থাপনা পরিচালক মোখলেসুর রহমান, হেড অব ব্রাঞ্চেস মো. মুসা, ব্র্যান্ড ও বিপণন বিভাগের প্রধান জিয়াউল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।ইবিএল চলতি বছরে দেশের বিভিন্ন স্থানে আরও নয়টি নতুন শাখা চালুর পরিকল্পনা করছে। বিজ্ঞপ্তি।