চট্টগ্রাম ইপিজেডে চীনা কোম্পানির ৩০ লাখ ডলার বিনিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের ন্যানটং টংফেং (বিডি) কোম্পানি লিমিটেড চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় পোশাক তৈরির কারখানা স্থাপন করবে।এই কোম্পানি ৩০ লাখ মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে গার্মেন্টস পণ্য উৎপাদন ও রপ্তানি করবে। এতে এক হাজার বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ ব্যাপারে গতকাল ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মোয়েজ্জদ্দীন আহমেদ এবং ন্যানটং টংফেংয়ের এমডি ইয়াং হং বো একটি লিজ চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এ টি এম শহিদুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।