চট্টগ্রাম-কলকাতা পথে ইউনাইটেড এয়ারের উড্ডয়ন ১৮ জুন
দেশের বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজের (বিডি) বিমান ১৮ জুন থেকে আবার চট্টগ্রাম-কলকাতা পথে সপ্তাহে তিন দিন উড়বে।এই পথে সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ একমুখী টিকিটের দাম নয় হাজার ৮১৫ টাকা এবং দ্বিমুখী টিকিটের দাম ১৯ হাজার ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি শুক্র, সোম ও বুধবার চট্টগ্রাম থেকে দুপুর সাড়ে ১২টায় কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে।ঢাকা-কলকাতা পথে সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ একমুখী টিকিটের দাম ছয় হাজার ৭৩৪ টাকা ও দ্বিমুখী টিকিট নয় হাজার ৯২৮ টাকায় নির্ধারণ করা হয়েছে। বর্তমানে প্রতিদিন সকাল ১০টায় ঢাকা থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে যায় ইউনাইটেডের বিমান। এই পথে বর্তমানে ৬৪ সিটের এটিআর-৭২ এয়ারক্রাফট ব্যবহার করা হচ্ছে।ইউনাইটেড এয়ারওয়েজ বর্তমানে ঢাকা থেকে জেদ্দা, দুবাই, মাস্কাট, কুয়ালালামপুর, কাঠমান্ডু, কলকাতা এবং চট্টগ্রাম থেকে মাস্কাট প্রভৃতি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। এ ছাড়া অভ্যন্তরীণ পথে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, রাজশাহী, সৈয়দপুরে চলছে ইউনাইটেড এয়ার। বিজ্ঞপ্তি।