চট্টগ্রাম-কলকাতা ফ্লাইট শুরু ইউনাইটেড এয়ারওয়েজের
বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ চট্টগ্রাম থেকে কলকাতা সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে। গতকাল সোমবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ইউনাইটেড এয়ারের কলকাতা ফ্লাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। সপ্তাহে তিন দিন—শুক্র, সোম ও বুধবার চট্টগ্রাম থেকে কলকাতার উদ্দেশে দুপুর ১২টা ৩০ মিনিটে ইউনাইটেড এয়ারের ফ্লাইট ছেড়ে যাবে। চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম গন্তব্যে এক পথের যাত্রার (ওয়ানওয়ে) জন্য সর্বনিম্ন বিশেষ ভাড়া নির্ধারণ করা হয়েছে সাত হাজার ৩৪৫ টাকা এবং উভয় পথে যাত্রার (রিটার্ন) ভাড়া ১৪ হাজার ৪৩০ টাকা (সব কর ও সারচার্জসহ)। এ ছাড়া ঢাকা থেকে কলকাতায় প্রতিদিন সকাল ১০টায় একটি ফ্লাইট চলাচল করে। ঢাকা-কলকাতা ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন বিশেষ ভাড়া হলো ছয় হাজার ৭৩৪ টাকা আর রিটার্ন টিকিট নয় হাজার ৯২৮ টাকা। বিজ্ঞপ্তি।