চট্টগ্রাম চার লেন প্রকল্পের জন্য প্রথম গাড়িবহর হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম চার লেন মহাসড়ক প্রকল্পের জন্য চীনের গ্রেটওয়াল মোটরসের প্রথম গাড়িবহর হস্তান্তর করা হয়েছে।দেশে গ্রেটওয়াল মোটরসের একমাত্র পরিবেশক এইস অটোস সম্প্রতি বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন তিন বছর মেয়াদি প্রকল্পের জন্য ৪০টি উইংগেল পিকআপ ও হাভাল এসইউভি গাড়ি হস্তান্তর করে।চট্টগ্রাম বন্দর দিয়ে ক্রমবর্ধমান বৈদেশিক বাণিজ্যের গুরুত্ব বিবেচনা করে সরকার চার লেনবিশিষ্ট মহাসড়ক নির্মাণের এই প্রকল্প গ্রহণ করে। রাজধানী ঢাকা থেকে বন্দরনগর চট্টগ্রাম পর্যন্ত ১৯২ কিলোমিটার দীর্ঘ মহাসড়কটিকে প্রায়ই বাংলাদেশের অর্থনীতির জীবনপ্রবাহ বলা হয়ে থাকে। বিজ্ঞপ্তি।বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন