চট্টগ্রাম চেম্বার কোম্পানি আইন সংশোধনী নিয়ে জাতীয় সংলাপ চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোম্পানি আইন সংশোধনের আগে এই ইস্যুতে জাতীয় সংলাপ আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রাম শিল্প ও বণিক সমিতি (চট্টগ্রাম চেম্বার বা সিসিসিআই)। খবর বাসসের।গত বৃহস্পতিবার সংগঠনের পক্ষে সিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি মোহামঞ্চদ নূরুল নেওয়াজ সেলিম এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন। যেকোনো বেসরকারি বা পাবলিক লিমিটেড কোম্পানিতে প্রশাসক নিয়োগের বিধান রেখে সরকার কোম্পানি আইন সংশোধনের উদ্যোগ নেওয়ার প্রেক্ষাপটে সিসিসিআই এ দাবি জানালো। বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রশাসক নিয়োগের বিধান রেখে কোম্পানি আইন সংশোধন করলে ভবিষ্যতে এ আইন অসৎ উদ্দেশ্যে ব্যবহূত হওয়ার আশঙ্কা থেকে যায়। এ ছাড়া প্রশাসকের কোনো কর্মকাণ্ড বা সিদ্ধান্তে কোম্পানি-সংশ্লিষ্ট কারও অধিকার ক্ষুণ্ন হলে তা সংরক্ষণের বিধান সংশোধিত আইনে থাকছে না। এই সংশোধনী বাস্তবায়িত হলে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে নিরুৎসাহিত করবে, যা সমগ্র অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বিদ্যমান আইনে প্রতারণামূলক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।