চট্টগ্রাম চেম্বারে নিরঙ্কুশ জয় মাহবুব-সেলিম পরিষদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম চেম্বারের ২৪ পরিচালক পদের নির্বাচনে ২০টিতে জয়ী হয়েছে মাহবুব-সেলিম প্যানেল। প্রতিদ্বন্দ্বী মোরশেদ-ছালাম প্যানেল জয়ী হয়েছে চারটিতে।আজ রোববার সকাল আটটায় নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ এ ফলাফল ঘোষণা করেন। এর আগে গতকাল শনিবার দিনভর ভোট গ্রহণ এবং রাতে ভোট গণনা করা হয়।জামাল উদ্দিন আহমেদ বলেন, আজ বিকেলে পরিচালকমণ্ডলীর সভায় নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে চেম্বারের নতুন সভাপতি, একজন জ্যেষ্ঠ সহ-সভাপতি ও একজন সহ-সভাপতি নির্বাচিত করা হবে। নিরঙ্কুশ জয় পাওয়ায় মাহবুব-সেলিম প্যানেল থেকে সভাপতি, জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হচ্ছেন।মাহবুব-সেলিম প্যানেলের নির্বাচিতরা হলেন: অর্ডিনারি ক্লাস থেকে মো. নুরুন নেওয়াজ সেলিম, এ কে এম আকতার হোসেন, এম এ মোতালেব, কামাল মোস্তফা চৌধুরী, মাহবুবুল হক চৌধুরী, মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরী, মোহাম্মদ মোর্শেদ ও মো. দিদারুল আলম। টাউন অ্যাসোসিয়েশন থেকে নির্বাচিতরা হলেন: আনোয়ার শওকত আফসার, বেলাল আহমেদ ও মোহাম্মদ জাহাঙ্গীর। এ ছাড়া ট্রেড গ্রুপ থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন: সৈয়দ জামাল আহমেদ, মাজহারুল ইসলাম চৌধুরী ও মো. জহুরুল আলম।মোরশেদ-ছালাম প্যানেলের নির্বাচিতরা হলেন: মোরশেদ মুরাদ ইব্রাহীম, মোহাম্মদ আবদুছ ছালাম, মাহফুজুর রহমান ও মোরশেদ আরিফ চৌধুরী।