চট্টগ্রাম পর্যটন মেলার টাইটেল স্পনসর রিজেন্ট এয়ারওয়েজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ চট্টগ্রাম আন্তর্জাতিক পর্যটন মেলার টাইটেল স্পনসর হয়েছে। ‘রিজেন্ট এয়ারওয়েজ-মনিটর চিটাগাং ট্রাভেল মার্ট-২০১১’ শীর্ষক ২৪ থেকে ২৬ নভেম্বর দি পেনিনসুলা চিটাগাং হোটেলে অনুষ্ঠিত হবে।পর্যটন মেলার আয়োজক দ্য বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং রিজেন্ট এয়ারওয়েজের প্রধান নির্বাহী ইমরান আসিফ সম্প্রতি ঢাকায় এ বিষয়ে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।দেশি-বিদেশি বিমান সংস্থা, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, বিনোদন পার্ক এবং পর্যটন সেবা প্রদানকারী অন্যান্য প্রতিষ্ঠান মেলায় তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। মেলা চলাকালে বিভিন্ন আকর্ষণীয় প্যাকেজ ও মূল্যছাড় দেবে। বিজ্ঞপ্তি।