চট্টগ্রাম বন্দরে কোটি টাকার পণ্য জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘোষণার অতিরিক্ত পণ্য আমদানি করায় চট্টগ্রাম বন্দরে গতকাল বুধবার এক কোটি টাকা মূল্যের তিন কনটেইনার পণ্য জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বলেন, চট্টগ্রামের ব্রাইট ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠান বিদেশ থেকে ‘সেমি ট্রেইলর হুইল রিম’ (গাড়ির চাকার ভেতর স্টিলের পাতের অংশ) আমদানি করে। গত ২৩ জানুয়ারি এসব পণ্য খালাসের জন্য যেসব নথিপত্র কাস্টম হাউসে জমা দেওয়া হয়, সেখানে পণ্যের পরিমাণ বলা হয় ৫৬ টন। কিন্তু শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা যাচাই করে দেখেন, তিন কনটেইনারে পণ্য আছে ৬৭ টন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক জাকির হোসেন জানান, সব পণ্য জব্দ করে কাস্টম হাউসে বিভাগীয় মামলা দায়ের হয়েছে।