চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পর কয়লাভর্তি জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চট্টগ্রাম বন্দর দিয়ে দীর্ঘদিন পর আবার কয়লা আমদানি শুরু হয়েছে। কয়লাভর্তি একটি জাহাজ গতকাল সোমবার বন্দরে ভিড়েছে। এই কয়লা ইটভাটা ও চা-বাগানে ব্যবহার করা যাবে।
বন্দর সূত্রে জানা গেছে, ‘এমভি স্টিল কারেজ’ নামক জাহাজে করে ২২ হাজার ৬২২ টন কয়লা আমদানি হয়েছে। খাতুনগঞ্জের বিএসএম গ্রুপ এই কয়লা আমদানি করেছে। বহির্নোঙরে বড় জাহাজটি থেকে ছোট জাহাজে স্থানান্তর করে কর্ণফুলীর বেসরকারি ঘাটে এনে খালাস করা হবে এসব কয়লা।
বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘দেশে হঠাৎ কয়লার চাহিদা তৈরি হয়েছে। তাই সংকট কাটাতে দক্ষিণ আফ্রিকা থেকে উন্নতমানের এই কয়লা (৬২০০ জিসিবি) আমদানি করেছি।’
বন্দরের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বন্দর দিয়ে সর্বশেষ কয়লা আমদানি হয় গত বছরের ফেব্রুয়ারিতে। আর এই বন্দর দিয়ে শুধু ২০১১-১২ ও ২০১৩-১৪ অর্থবছরে বন্দর দিয়ে কোনো কয়লা আমদানি হয়নি। তবে ১৯৭১-৭২ সাল থেকে এ পর্যন্ত বন্দর দিয়ে ২১ লাখ ৯৬ হাজার ৮২৫ টন কয়লা আমদানি হয়েছে। তবে সর্বোচ্চ দুই লাখ ৭৮ হাজার ২৯ টন কয়লা আমদানি হয় ১৯৮৯-৯০ অর্থবছরে।