চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে ব্যাঘাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর গেটে গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রায় আধা ঘণ্টা পণ্য সরবরাহ কার্যক্রম বন্ধ ছিল। বন্দর ইয়ার্ড থেকে কাপড়ভর্তি একটি কনটেইনার খালাস নেওয়ার সময় নিরাপত্তাকর্মীরা সন্দেহজনক পণ্য আছে দাবি করে যাচাই করতে চাইলে এ ঘটনার সূত্রপাত হয়। এ ঘটনার পর পণ্য খালাসের দায়িত্বে নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্টরা ৪ নম্বর গেট দিয়ে পণ্য খালাস বন্ধ করে দেন। পরে বন্দরের নিরাপত্তা বিভাগের পরিচালক লে. কর্নেল মোয়াজ্জেম হোসেনের হস্তক্ষেপে বিকেল সাড়ে চারটা থেকে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক হয়। মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।যে কনটেইনারটি নিয়ে বিরোধের সূত্রপাত হয়েছে, সেটি থেকে পণ্য খালাস স্থগিত রাখা হয়েছে বলে জানা গেছে।