চট্টগ্রাম বন্দরে সাড়ে আট কোটি টাকার পণ্য জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সান কম্পিউটার নামে অন্য একটি চক্রের আমদানি করা প্রায় সাড়ে আট কোটি টাকার পণ্য চট্টগ্রাম বন্দরে জব্দ করা হয়েছে। জানা গেছে, ফেয়ারম্যাক্স শিপিং এজেন্সি গত ১৯ মে সান কম্পিউটারকে তাদের নামে আসা দুই কনটেইনার ইলেকট্রনিক্স পণ্য বন্দরে নামানোর খবর দেয়। তখন সান কম্পিউটার শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তর ও কাস্টম হাউসকে জানায়, ওই পণ্য তাদের নয়।এরপরই কনটেইনার দুটি আটক করা হয়। গতকাল একটি কনটেইনার খুলে ৬৯টি এলইডি টেলিভিশন, এক হাজার ৩৭১টি ডিজিটাল ক্যামেরা, এক হাজার ৩৬৯টি সনি এক্সপেরিয়া ব্র্যান্ডের মুঠোফোন সেট, ছয়টি হ্যান্ডি ভিডিও পাওয়া যায়। আরেকটি কনটেইনারে পাওয়া যায় ৯৬টি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র। এসব পণ্যের শুল্ক-করসহ মোট বাজারমূল্য প্রায় সাড়ে আট কোটি টাকা।সান কম্পিউটারের মহাব্যবস্থাপক আমিনুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘কোনো চক্র সান কম্পিউটারের নাম ব্যবহার এসব পণ্য নিয়ে এসেছে। যে কারণে শিপিং এজেন্ট থেকে পণ্য আমদানির তথ্য জানার পরপরই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করি।’কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মাহমুদুল হাসান প্রথম আলোকে জানান, যারা এই পণ্য আমদানির ঋণপত্র খুলেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।