চট্টগ্রাম বন্দরে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে আমদানি রপ্তানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কাস্টম হাউসে আগামীকাল বৃহস্পতিবার রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা শুল্কায়ন কার্যক্রমে স্বয়ংক্রিয় পদ্ধতি ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড’ বন্ধ থাকবে।
এ কারণে এ সময়ে অনলাইনে আমদানি-রপ্তানি পণ্যের দলিলাদি জমা, পণ্য শুল্কায়ন, বন্দর চত্বর থেকে পণ্য খালাস অর্থাৎ আমদানি-রপ্তানি কাজের প্রিক্রয়া সম্পন্ন করা যাবে না।
কাস্টম হাউসের যুগ্ম কমিশনার আবদুল হাকিম প্রথম আলোকে জানান, কাস্টম হাউসের ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড’-এর সার্ভার ‘ওরাকল’ভিত্তিক৷ নিজের কাজের সুবিধার পরিধি বাড়াতে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে ওরাকল। তাই এই সাময়িক বন্ধ থাকবে৷