চট্টগ্রাম বন্দরের সাধারণ পণ্যবাহী জেটিতে কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করায় ২১ ঘণ্টা পর আবারও চট্টগ্রাম বন্দরের সাধারণ পণ্যবাহী জেটির (জেসিবি) কনটেইনার ওঠানো-নামানোর কাজ শুরু হয়েছে।বন্দর সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার বেলা একটার দিকে শ্রমিকেরা কোনো ঘোষণা না দিয়েই কাজে যোগ দেন। বেতন-ভাতার দাবিতে ওই জেটিতে কর্মরত লেসিং ও আনলেসিং শ্রমিকেরা গতকাল সোমবার বিকেল চারটা থেকে ধর্মঘটের ডাক দেন। এতে ওই জেটি দিয়ে কনটেইনার ওঠানো-নামানো বন্ধ হয়ে যায়।চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ম্যানেজার মশিউর রহমান বেগ বন্দরে কাজ শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।