চট্টগ্রাম বিমানবন্দরে ইবিএল স্কাই লাউঞ্জ সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্দরনগরী চট্টগ্রামের শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এখন থেকে ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের (ইবিএল) স্কাই লাউঞ্জ সেবা উপভোগ করতে পারবেন গ্রাহকেরা। ইবিএলের পরিচালক মো. শওকত আলী চৌধুরী গত মঙ্গলবার নতুন এই স্কাই লাউঞ্জটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ব্যাংকের পরিচালক মিয়া মোহাম্মদ আবদুর রহিম, অরমান রাফে নিজাম, মোফাকখারুল ইসলাম খসরু, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এ সময় উপস্থিত ছিলেন। নবনির্মিত এই স্কাই লাউঞ্জটিতে আরামদায়ক আসন, ওয়াইফাই, ওয়াইড স্ক্রিন টেলিভিশন, পুরুষ ও মহিলাদের জন্য আলাদা রিফ্রেশমেন্ট রুমসহ বিভিন্ন সুবিধা রয়েছে। বিজ্ঞপ্তি