প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ব্যবসায়ী ও ভ্রমণপিয়াসীদের চাহিদা বিবেচনা করে চট্টগ্রাম-ব্যাংকক-চট্টগ্রাম রুটে সপ্তাহে তিন দিন ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ। ২৩ সেপ্টেম্বর থেকে এই রুটে সপ্তাহের রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট চলাচল করবে। এর আগে রোববার ও বৃহস্পতিবার ফ্লাইট চলাচল করত। এ পথে গত ২৭ এপ্রিল সরাসরি ফ্লাইট চালু করে রিজেন্ট এয়ার। এদিকে, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে আগামীকাল সোমবার থেকে বোয়িং ৭৩৭-৭০০ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করবে রিজেন্ট এয়ারওয়েজ। এই রুটে প্রতিদিন দুটি করে বোয়িং ৭৩৭ ফ্লাইট চালানো হবে।