চট্টগ্রাম ভেজিটেবল এক বছরের মধ্যে উৎপাদনে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি চিটাগাং ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এক বছরের মধ্যে ভোজ্যতেল উৎপাদনে যাবে। গতকাল সোমবার অনুষ্ঠিত কোম্পানির ২৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ তথ্য জানানো হয়।নগরের কাতালগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এজিএমে প্রধান অতিথি ছিলেন সাংসদ মঈন উদ্দীন খান বাদল। কোম্পানির চেয়ারম্যান সামশুল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম হাবিবুল্লাহ, প্রধান পরামর্শক এ এফ এম ঈছা, মনোরঞ্জন চাকমা, জসিম উদ্দিন প্রমুখ। এজিএমে প্রতিষ্ঠানের পরিচালক, কর্মকর্তা ছাড়াও শেয়ার হোল্ডাররা উপস্থিত ছিলেন।