চট্টগ্রাম-মংলা নৌপথে কনটেইনার পরিবহন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি উদ্যোগে চট্টগ্রাম-মংলা-চট্টগ্রাম নৌপথে কনটেইনার পরিবহনব্যবস্থা চালু হয়েছে।
গত শনিবার সকালে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার শিখা’ চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়। মংলা বন্দরের জলসীমায় পৌঁছাতে জাহাজটির সময় লাগবে প্রায় ১৮ ঘণ্টা।
বুধবার মংলা বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে কনটেইনার নিয়ে ফিরতি যাত্রা করবে জাহাজটি।
এ প্রসঙ্গে বিএসসির মহাব্যবস্থাপক ও নৌপথটির ব্যবস্থাপনা সমন্বয়ক নিজাম উদ্দিন বলেন, ‘ইতিমধ্যে বিদেশি জাহাজের মালিকেরা কনটেইনার পরিবহনের বিষয়ে বেশ আগ্রহ দেখাচ্ছেন। আশা করছি, কয়েকবার এই কনটেইনারবাহী জাহাজটি আসা-যাওয়া করলেই বিদেশি জাহাজের মালিকেরা কনটেইনার বুকিং দিতে শুরু করবেন।’