চট্টগ্রাম মেট্রো চেম্বারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন ব্যবসায়ী সংগঠন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিএমসিসিআই) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।সিএমসিসিআইয়ের অভিষেক উপলক্ষে চট্টগ্রাম ক্লাবের টেনিস কমপ্লেক্সে গতকাল শনিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন চেম্বারের সভাপতি আবদুচ ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, চট্টগ্রামের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, এফবিসিসিআইয়ের সভাপতি আনিসুল হক প্রমুখ। এ সময় সিএমসিসিআইয়ের ৪১ জন নেতা উপস্থিত ছিলেন।সিএমসিসিআইয়ের কার্যনির্বাহী পর্ষদের মোট সদস্যসংখ্যা ৪২ জন। এতে ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুচ ছালাম প্রতিষ্ঠাতা সভাপতি এবং কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানকে প্রথম সহসভাপতি নির্বাচিত হয়েছেন। নির্বাচিত চার সহসভাপতির মধ্যে আছেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান, হাবিব গ্রুপের পরিচালক মো. ইয়াছিন আলী, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এবং দৈনিক পূর্বকোণ সম্পাদক স্থপতি মো. তসলিমউদ্দীন চৌধুরী। নতুন চেম্বারের পরিচালকেরা হলেন পেড্রোলোর নাদের খান, মোস্তফা গ্রুপের ভাইস চেয়ারম্যান শফিক উদ্দীন ও ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দীন, প্যাসিফিক জিন্সের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. নাছির উদ্দীন, মাসুদ অ্যান্ড ব্রাদার্সের আবুল বশর চৌধুরী, শিপ ব্রেকিং ব্যবসায়ী শওকত আলী চৌধুরী ও তাঁর ভাই লেয়াকত আলী চৌধুরী, মেসার্স ইলিয়াস ব্রাদার্সের পরিচালক মো. আফসার উদ্দীন, এস আলম গ্রুপের পরিচালক আবদুস সামাদ, এনসিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওয়াজিউল্লাহ ভূঁইয়া, সেন্ট্রাল ইরস্যুরেন্সের পরিচালক আবদুল মালেক, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, ওয়াস্টার্ন মেরিন শিপ বিল্ডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, মো. সেলিম, শামীম ইকবাল প্রমুখ।