চট্টগ্রাম মেট্রোপলিটন শুটিং ক্লাবকে স্পনসর করল সাউথইস্ট ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাউথইস্ট ব্যাংক লিমিটেড ১৯ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন শুটিং ক্লাব আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনে স্পনসর হিসেবে সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও শুটিং ক্লাবের সভাপতি মো. ইকবাল বাহারের কাছে প্রতিযোগিতা স্পনসর করার জন্য ১৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন। এই অর্থ চট্টগ্রাম মেট্রোপলিটন শুটিং ক্লাব আয়োজিত ২০১৭-২০১৮ অর্থবছরে বিভিন্ন প্রতিযোগিতা কার্যক্রমে ব্যবহার করা হবে। বিজ্ঞপ্তি