চট্টগ্রাম সিটি করপোরেশনকে ৫০টি বর্জ্য অপসারণ ভ্যান দিল এক্সিম ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের ‘ডোর টু ডোর পরিচ্ছন্নতা কার্যক্রম’কে উদ্বুদ্ধ করতে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড ৫০টি বর্জ্য অপসারণ ভ্যান দিয়েছে। গত সোমবার সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ হায়দার আলী মিয়ার কাছ থেকে ভ্যানগুলো বুঝে নেন। এ সময় ব্যাংকের চট্টগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক এস এম আবু জাকের উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি