চট্টগ্রাম হালিশহরে ইবিএলের ৪৭তম শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) চট্টগ্রামের হালিশহর হাউজিং এস্টেটে তাদের ৪৭তম শাখা চালু করেছে। অনলাইন সুবিধাসমৃদ্ধ এ শাখাটিতে গ্রাহকেরা ভোক্তা ও এসএমই ঋণসহ বিভিন্ন ব্যাংকিং সেবা লাভ করবেন। ইবিএলের পরিচালক মিঞা মোহাম্মদ আবদুর রহিম গতকাল মঙ্গলবার ব্যাংকের এ নতুন শাখাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, উপব্যবস্থাপনা পরিচালক মোখলেসুর রহমান, নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুসা, চট্টগ্রামের ভারপ্রাপ্ত আঞ্চলিক প্রধান আহসান জামান চৌধুরী, চট্টগ্রাম ক্লাস্টার প্রধান আশরাফ-উজ-জামান, প্রশাসন ও নিরাপত্তা বিভাগের প্রধান আবদুস সালাম, বিপণন ও ব্র্যান্ড প্রধান জিয়াউল করিমসহ অন্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।