চট্টগ্রামে অর্থনীতি সংবাদ-বিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সার্কিট হাউসে ‘অর্থনীতি-বিষয়ক প্রতিবেদন তৈরি’ বিষয়ে সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ৩৫ জন সাংবাদিক অংশ নেন।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এই কর্মশালার আয়োজন করেছে। সহযোগিতায় ছিল চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী। বক্তব্য দেন ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, কর্মশালা কমিটির আহ্বায়ক রাশেদ মাহমুদ, ইউনিয়নের যুগ্ম সম্পাদক শামসুল ইসলাম।
কর্মশালার উদ্বোধনী দিনে প্রশিক্ষক ছিলেন প্রথম আলোর বাণিজ্য সম্পাদক শওকত হোসেন। বন্দর ও কাস্টমস-বিষয়ক রিপোর্টিং নিয়ে কথা বলেন জ্যেষ্ঠ সাংবাদিক জসীম চৌধুরী সবুজ।