চট্টগ্রামে আইডিএলসি ফাইন্যান্সের দ্বিতীয় শাখা উদ্বোধন
চট্টগ্রামের নন্দনকাননের ১৭ জেসি গুহ রোডের এ কে ম্যানশনে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের নতুন একটি শাখা খোলা হয়েছে। এটি হচ্ছে আইডিএলসি ফাইন্যান্সের চট্টগ্রামে দ্বিতীয় ও দেশে দশম শাখা।আইডিএলসি ফাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এবং আইডিএলসি-এসএলের চেয়ারম্যান সেলিম আর এফ হোসেইন সম্প্রতি শাখাটির উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে আইডিএলসি ফাইন্যান্সের উপব্যবস্থাপনা পরিচালক আরিফ খান, মহাব্যবস্থাপক ও সিএফও এইচ এম জিয়াউল হক খান এবং এসএমই বিভাগের প্রধান জাহিদ ইবনে হাইসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।আইডিএলসি ফাইন্যান্সের নন্দনকানন শাখা থেকে গ্রাহকদের এসএমই খাতসহ করপোরেট ও ব্যক্তিগত আর্থিক সুবিধা দেওয়া হবে। এসব সুবিধার মধ্যে আছে মেয়াদি ঋণ, লিজ ফিন্যান্স, গৃহঋণ, গাড়িঋণ, পারসোনাল লোন এবং বিভিন্ন ডিপোজিট স্কিম। বিজ্ঞপ্তি।