চট্টগ্রামে আইডিএলসি সিকিউরিটিজের শাখা উদ্বোধন
আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের মালিকানাধীন আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের (আইডিএলসি-এসএল) সপ্তম শাখা খোলা হয়েছে চট্টগ্রামের অন্যতম বাণিজ্যকেন্দ্র খাতুনগঞ্জে।আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এবং আইডিএলসি-এসএলের চেয়ারম্যান সেলিম আর এফ হোসেইন সম্প্রতি এ শাখার উদ্বোধন করেন। শাখাটির উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইডিএলসি-এসএলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুদ্দিন, আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফ খান, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের মহাব্যবস্থাপক ও সিএফও জিয়াউল হক খান। উল্লেখ্য, আইডিএলসি-এসএল একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের করপোরেট সদস্য এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) পূর্ণাঙ্গ সদস্য। বিজ্ঞপ্তি।