চট্টগ্রামে আইল্যান্ড সিকিউরিটিজের কার্যালয় উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আগ্রাবাদে ব্রোকারেজ হাউস ‘আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের’ কার্যালয় উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে সম্প্রতি নগরের বাদামতলীর একটি সেন্টারে ‘বিনিয়োগ কৌশল’ শীর্ষক এক আলোচনার আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা ছিলেন পুঁজিবাজার বিশেষজ্ঞ মোহাম্মদ মহিউদ্দিন। অনুষ্ঠানে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপক (মেম্বারশিপ) মো. নাহিদুল ইসলাম খান, আইল্যান্ড সিকিউরিটিজের পরিচালন পরিচালক মোহাম্মদ নাঈম উদ্দিন, অর্থ পরিচালক মোহাম্মদ নাকিম উদ্দিন নিশাদ, ব্যবস্থাপক মোহাম্মদ আবু সাঈদসহ বিনিয়োগকারী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।