চট্টগ্রামে আজ আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্দরনগরী চট্টগ্রামে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক পর্যটন মেলা। ভ্রমণবিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর ‘চিটাগাং ট্রাভেল মার্ট-২০১০’ শীর্ষক এ মেলার আয়োজন করছে।মেলায় দেশি-বিদেশি জাতীয় পর্যটন কর্তৃপক্ষ, বিমান সংস্থা, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, বিনোদন পার্ক ও পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে। তারা নিজ নিজ সেবা-পণ্যে বিশেষ মূল্য ছাড়সহ অন্যান্য সুবিধা ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি।