চট্টগ্রামে আজ থেকে আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু
বন্দরনগর চট্টগ্রামে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী পঞ্চম আন্তর্জাতিক পর্যটন মেলা ‘চিটাগাং ট্রাভেল মার্ট-২০১৩’।
ভ্রমণবিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর স্থানীয় পেনিন্সুলা চিটাগাং হোটেলে এ মেলার আয়োজন করছে। এতে দেশি-বিদেশি জাতীয় পর্যটন কর্তৃপক্ষ, বিমান সংস্থা, ট্যুর অপারেটর বা ভ্রমণ আয়োজনকারী, হোটেল, রিসোর্ট, বিনোদন পার্ক ও পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ মূল্যছাড় দেবে।
মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ৮ ফেব্রুয়ারি শেষ হবে মেলা।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মন্জুর আলম প্রধান অতিথি হিসেবে মেলাটির উদ্বোধন করবেন। চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম ও দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তি।