চট্টগ্রামে আজ থেকে এইচএসবিসির গৃহঋণ মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) লিমিটেড বন্দরনগর চট্টগ্রামের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে তিন দিনব্যাপী একটি গৃহঋণ মেলার আয়োজন করেছে। আজ বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মেলাটি চলবে। এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী সঞ্জয় প্রকাশ আজ বিকেলে এ মেলার উদ্বোধন করবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলাটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি।