চট্টগ্রামে আজ থেকে পোশাকশিল্পের প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে আজ বুধবার শুরু হচ্ছে তৈরি পোশাকশিল্পের তিন দিনব্যাপী এক আন্তর্জাতিক প্রদর্শনী।পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ‘চিটাগাং অ্যাপারেল, ফেব্রিক অ্যান্ড এক্সেসরিজ এক্সপোজিশন-কাফেক্সপো’ শীর্ষক এই প্রদর্শনীর আয়োজন করেছে। এতে দেশি ও বিদেশি ২৪টি প্রতিষ্ঠান ৪৭টি স্টলে অংশ নিচ্ছে। এবারের প্রদর্শনীতে স্পট অর্ডার বা তাৎক্ষণিক আদেশের পরিমাণ ২০ লাখ মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে আয়োজকেরা আশা করছেন।প্রদর্শনীটির উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের।