চট্টগ্রামে আজ থেকে রিহ্যাব সপ্তাহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে ‘রিহ্যাব সপ্তাহ-২০১৫’ শুরু হচ্ছে আজ রোববার। এ উপলক্ষে ৩০ মে পর্যন্ত থাকছে নানা আয়োজন।
নগরের কাজীর দেউড়ি এলাকায় রিহ্যাবের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে গতকাল শনিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রিহ্যাবের চট্টগ্রাম আঞ্চলিক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এস এম আবু সুফিয়ান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে আজ রিহ্যাব সপ্তাহের উদ্বোধন করবেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত ‘নির্মাণ খাতে মৌলিক স্বাস্থ্য, নিরাপত্তা ও পরিবেশ ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
২৭ মে চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হবে।
আর সমাপনী দিনের মতবিনিময় সভায় প্রধান অতিথি থাকবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। এরপর রাতে ফ্যামিলি নাইট অনুষ্ঠিত হবে।