চট্টগ্রামে আবাসন মেলা শুরু ১৮ জুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে আবাসন মেলা শুরু হচ্ছে ১৮ জুন। নতুন আঙ্গিকে আয়োজন করা হচ্ছে এবারের মেলা। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজনকারী সংস্থা রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা রিহ্যাবের চট্টগ্রাম শাখা।
তবে উদ্বোধনের সপ্তাহ খানেক আগে আজ বুধবার থেকেই শুরু হচ্ছে মেলার আনুষ্ঠানিকতা। এদিন মেলা উপলক্ষে চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে আয়োজন করা হয়েছে গোলটেবিল বৈঠকের।
রিহ্যাবের চট্টগ্রাম শাখা ও প্রথম আলোর যৌথ উদ্যোগে ‘বাংলাদেশে আবাসন ব্যবসার গতিপ্রকৃতি ও উন্নয়ন সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি থাকার কথা রয়েছে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর।
চট্টগ্রাম ক্লাবের স্পোর্টস কমপ্লেক্সে চার দিনব্যাপী চলবে এই আবাসন মেলা। এতে অংশ নিচ্ছে প্রায় ৮০টি আবাসনপ্রতিষ্ঠান।