চট্টগ্রামে আল-আরাফাহ্ ব্যাংকের ব্রোকারেজ হাউসের শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের খাতুনগঞ্জে সম্প্রতি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ব্রোকারেজ হাউসের একটি শাখা খোলা হয়েছে।প্রধান অতিথি হিসেবে ব্রোকারেজ হাউসের শাখাটির উদ্বোধন করেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান। এ সময় ব্যাংকের পরিচালক আহামেদুল হক ও আবদুস সালাম, ব্যবস্থাপনা পরিচালক এম এ সামাদ শেখ, উপব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইয়াকুব মো. ফারুক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মাসুদুল বারী, ভাইস প্রেসিডেন্ট মো. হাবিব উল্লাহ্ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।